শিবগঞ্জে সড়কের বেহাল অবস্থা চাঁদনী বাজার পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সওজের ৮শ মিটার সড়ক | Daily Chandni Bazar শিবগঞ্জে সড়কের বেহাল অবস্থা চাঁদনী বাজার পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সওজের ৮শ মিটার সড়ক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুলাই, ২০২০ ২০:৩২
শিবগঞ্জে সড়কের বেহাল অবস্থা চাঁদনী বাজার পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সওজের ৮শ মিটার সড়ক
সোহেল আক্তার মিঠু শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জে সড়কের বেহাল অবস্থা চাঁদনী বাজার
পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংস্কার 
হলো সওজের ৮শ মিটার সড়ক

শিবগঞ্জ সওজ’র ৮শ মিটার সড়কের বেহাল অবস্থা ভোগান্তিতে সাড়ে চার লাখ মানুষ শিরোনামে দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় সংবাদ প্রকাশের ১মাসের মধ্যে ২২ লক্ষ টাকা ব্যয়ে দুই স্তরে ইট বিছিয়ে সংস্কার হলো সড়কটি। নির্মাণ কাজ পরিচালনা করেন ঠিকাদারী প্রতিষ্ঠানের শুভ এন্টারপ্রাইজ এর স্বত্বাধীকারী সাইদুর রহমান। এতে করে যাতায়াতের ভোগান্তি লাঘব হলো সাড়ে চার লক্ষ মানুষের। বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার জনতা ব্যাংক থেকে নাগরবন্দর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের ৮শ মিটার সড়ক খানা খন্দকে ভরপুর ছিল। এব্যাপারে পৌর মেয়র বলেন, জনতা ব্যাংক হতে নাগরবন্দর পর্যন্ত এই সড়কটি শিবগঞ্জ পৌরসভার প্রধান সড়ক। সড়কটি চলাচলের অযোগ্য হওয়ায় জনসাধারণের দুর্ভোগ লাঘবের জন্য সড়কটি পৌরসভার আওতা ভুক্ত করণের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট দাবী করেন বলে এ প্রতিনিধিকে জানান শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।  

এব্যাপারে সওজ’র নির্বাহী প্রকৌশলী মো: আশরাফুজ্জামান বলেন, ঢাকা-রংপুর মহাসড়কের বাইপাস সড়ক হিসেবে মহাস্থান টু আমতলী পর্যন্ত সড়কটি সড়ক ও জন পথের আওতায় নেওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকটি প্যাকেজে সড়কটির প্রায় ৮ কি.মি. সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। বাকি পৌর  এলাকার এ ৮শ মিটার অধিক ক্ষতিগ্রস্থ হওয়ায় সড়কটি গত ৭ই  জুলাই  ২২ লক্ষ টাকায় সংস্কার করা হয়েছে। কিছু দিনের মধ্যেই সড়কটি পাকাকরনের কাজ শুরু করা হবে। তাহলেই আর জনসাধারণের ভোগান্তি থাকবে না।   

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন