মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত | Daily Chandni Bazar মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুলাই, ২০২০ ২১:০০
মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
লালমনিরহাট প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে  পুলিশ লাইন মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার আবিদা সুলতানা। এ সময় তিনি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা দুটি করে গাছ রোপণ করেন। পুলিশ লাইন সুত্রে জানা যায় এই কর্মসূচির আওতায় জেলা পুলিশের সকল সদস্য দুই হাজার গাছের চারা রোপণ করবে।এ সময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার আতিকুল হক সহ অন্যান্য কর্মকর্তারা। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন