৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে ০১ (এক) কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক | Daily Chandni Bazar ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে ০১ (এক) কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুলাই, ২০২০ ২১:১৫
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে ০১ (এক) কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক
খবর বিজ্ঞপ্তির

৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে ০১ (এক) কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

অদ্য ০৭/০৭/২০২০ খ্রিষ্টাব্দ গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন পাঁচগড়গড়ীয়া গ্রাম এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ০১ (এক) কেজি গাঁজা (যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা) সহ আসামী ০১। মোঃ রফিক ব্যাপারী  (৩২), পিতা- মোঃ আঃ রহমান ব্যাপারী, সাং- পাঁচগড়গড়ীয়া, থানা- সাঘাটা, জেলা- গাইবান্ধাকে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ জয়নুল আবেদীন এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ সোলায়মান হোসেন বাচ্চু, এএসআই (নিঃ) মোঃ মাজেদ আলী, মোঃ মুরাদ হোসেন, নায়েক মোঃ সাইদুর রহমান, মোঃ মমিনুল হক, কনস্টেবল মোঃ নাজমুস সাকিব, মোঃ শাহাদৎ হোসেন এবং নারী কনস্টেবল মোছাঃ মাহমুদা আক্তার এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে গাইবান্ধা জেলার সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন