বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে বিট পুলিশিং কমিটির আত্নপ্রকাশ হয়েছে। গতকাল ৭ আগষ্ট শুক্রবার দুবলাগাড়ী জাতীয় সংসদ সদস্যের বাসভবনে সাংগঠনিক সভার মাধ্যমে এই কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়েছে। উক্ত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সার্কেল বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো: গাজিউর রহমান। শেরপুর থানা পুলিশের আয়োজনে উক্ত সাংগঠনিক সভার সভাপতিত্ব করেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান। সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন বিট পুলিশিং কমিটির সভাপতি প্রকৌশলী মো: আসিফ ইকবাল সনি, সদস্য সচিব ফরহাদুজ্জামান শাহীন প্রমূখ। কমিটির সভাপতি মো: আসিফ ইকবাল সনি তার বক্তব্যে বলেন, মানুষের শান্তিপূর্নভাবে জীবন যাপন করতে সহায়তা করাই হবে বিট পুলিশিংয়ের মূল উদ্দেশ্য। যেকোনো স্থানে সমস্যার সৃষ্টি হলে পুলিশের সাথে সমন্নয়ের মাধ্যমে সেই সমস্যার সমাধানের চেষ্টা করে বিট পুলিশিংয়ের কার্যক্রম পরিচালিত হবে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন