গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩২, আক্রান্ত ২৬১১ | Daily Chandni Bazar গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩২, আক্রান্ত ২৬১১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ আগস্ট, ২০২০ ১৫:৫৬
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩২, আক্রান্ত ২৬১১
অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩২, আক্রান্ত ২৬১১

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬১১ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ১১৩ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩২ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩৬৫ জনে। এদিকে ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২০ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট এক লাখ ৪৬ হাজার ৬০৬ জন সুস্থ হলেন। 

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।  অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন