বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ আগস্ট, ২০২০ ১৮:৪৬
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি হত্যা
মামলার প্রধান আসামী গ্রেফতার

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রোকনুজ্জামান রনি হত্যা মামলার প্রধান আসামী আব্দুস সোবহানকে (৩০) নওগাঁ জেলার রানীনগরের আবাদপুকুর থেকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুস সোবহান বগুড়া সদরের মালগ্রাম কসাইপাড়ার মৃত জাহেদুল ইসলামের ছেলে।শনিবার দুপুরে বগুড়া সদর স্টেডিয়াম ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি হত্যা মামলার আসামী আব্দুস সোবহানকে পলাতক অবস্থান শুক্রবার সকাল সাড়ে ৭টায় নওগাঁ জেলার রানীনগর থানা পুলিশের সদস্যদের সহায়তায় আবাদপুকুর থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে তাকে বগুড়া সদর থানায় নেয়া হয়। শনিবার গ্রেফতারকৃত আব্দুস সোবহানকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বগুড়া সদর থানা পুলিশ সুত্রে জানা যায়,  গত ১৮ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মালগ্রাম মধ্যপাড়ায় জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রোকনুজ্জামান রনি তার ভাগিনাকে দুর্বত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় রোকনুজ্জামান রনিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুলাই  সোমবার রাত দেড়টার দিকে মারা যায়। ঘটনার পরেরদিন নিহত রনির বোন শারমিন আকতার রুমা বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪ থেকে ৫ জনের নামে থানায় মামলা করেন।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজা জানান, গ্রেফতারকৃত আব্দুস সোবহান রনি হত্যার সাথে জড়িত বলে প্রাথমিক ভাবে প্রমাণ পাওয়া গেছে। মামলার অপর আসামীদের গ্রেফতারে সদর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন