নানা আয়োজনের মধ্যে দিয়ে বগুড়ায় ‘বিজয়কথা কবিতা গাঁথা’ বিষয়ে আলোচনা সভা ও বিজয়ের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় বগুড়া শহরের ম্যাক্স মোটেলে বিজয় দিবস উপলক্ষে বগুড়া পাঠকপণ্য পাঠশালার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। বগুড়া পাঠকপণ্য পাঠশালার সভাপতি কবি পান্না করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি জয়ন্ত দেব। অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দৈনিক উত্তরের দর্পন সম্পাদক আব্দুস সালাম বাবু, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বগুড়ার নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া ইয়ূথ কয়্যার সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, সংশপ্তক থিয়েটার বগুড়ার সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন। আলোচনা শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এইচ আলিম সম্পাদিত সাহিত্যের ছোট কাগজ শব্দ কথন এর ৪র্থ সংখ্যার পাঠ উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সাহিত্য পত্রিকা কুঁড়ির শিশু লেখকদল আবৃত্তি পরিবেশনা করেন। কবিতা আবৃত্তি করেন খলিলুর রহমান চৌধুরী ও ফজলে রাব্বি। স্বরচিত কবিতা পাঠ করেন আজিজার রহমান তাজ, পলাশ খন্দকার, আব্দুল খালেক, সুকুমার দাস, এইচ আলিম, সিকতা কাজল, রবিউল আলম অশ্রু, আমির খসরু সেলিম, মাহাবুব টুটুল, করিম মোহাম্মদ, তাসলিমা পারভীন বিউটি, লুবনা জাহান, শাহীন আলম, নাফিউজ্জামান রাজু, ফাতেমা ইয়াসমিন, লিপি প্রধান, পিংকু আহম্মেদ প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন