ইসরায়েলের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করলো হিজবুল্লাহ | Daily Chandni Bazar ইসরায়েলের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করলো হিজবুল্লাহ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২১ ০৮:৫৯
ইসরায়েলের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করলো হিজবুল্লাহ
অনলাইন ডেস্ক

ইসরায়েলের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করলো হিজবুল্লাহ

লেবাননের সেই প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের একটি গোয়েন্দা ভূপাতিত করেছে। দক্ষিণ লেবাননের ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে হিজবুল্লাহ।

সোমবার সকালে ড্রোনটিকে ভূপাতিত করা হয় তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি তারা। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি করেছে যে একই অভিযান পরিচালনার সময় তাদের একটি ড্রোন লেবাননের সীমানার মধ্যে পড়েছে। তবে কোনো তথ্য হিজবুল্লার হাতে চলে যাওয়ার কোনো ঝুঁকি নেই।

ফিলিস্তিনের যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার উপর থেকে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করা একদিন পর হিজবুল্লার হাতে ইহুদিবাদী ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ঘটলো। রোববার গাজা উপত্যকার বেথেলহেম পয়েন্ট এর কাছ থেকে গাজার চিত্রগ্রহণের সময় ওই ড্রোন ভূপাতিত করে সেখানকার যোদ্ধারা।