রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় স্বামী নিহত, আহত স্ত্রী | Daily Chandni Bazar রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় স্বামী নিহত, আহত স্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:০২
রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় স্বামী নিহত, আহত স্ত্রী
অনলাইন ডেস্ক

রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় স্বামী নিহত, আহত স্ত্রী

রাজধানীর যাত্রাবাড়ী কাজলা কাঠের মসজিদ এলাকায় দুর্বৃত্তরা বাসায় ঢুকে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে জখম করেছে। স্বামী রাজিব (৩০) নিহত ও স্ত্রী মরিয়ম (২৫) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বামী ও স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে রাত সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন। স্ত্রী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

নিহতের ফুপাতো ভাই জিহাদ জানান, রাত নয়টার দিকে তিনজন বাসায় ঢুকে রাজিব ও মরিয়ম দু’জনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে আমরা গুরুতর আহত অবস্থায় দু’জনকে ঢামেকে নিয়ে আসলে রাজীবকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

তিনি বলেন, মরিয়ম গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। কী কারণে কুপিয়েছে এ বিষয়ে কিছু বলতে পারছি না।

তিনি জানান, গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা শাহা আলমের সন্তান রাজিব। বর্তমানে যাত্রাবাড়ি কাজলা কাঠের মসজিদ এলাকায় মনিরের বাড়ির টিনশেডে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। নিহত রাজিব পেশায় টাইলস মিস্ত্রি।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।