চট্টগ্রামে ডাকাতিকালে নারী হত্যায় ৪ জনের ফাঁসি | Daily Chandni Bazar চট্টগ্রামে ডাকাতিকালে নারী হত্যায় ৪ জনের ফাঁসি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ মার্চ, ২০২১ ১৭:০৭
চট্টগ্রামে ডাকাতিকালে নারী হত্যায় ৪ জনের ফাঁসি
অনলাইন ডেস্ক

চট্টগ্রামে ডাকাতিকালে নারী হত্যায় ৪ জনের ফাঁসি

চট্টগ্রামের রৌফাবাদে পাঁচ বছর আগে ডাকাতিকালে এক নারীকে হত্যা দায়ে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলম ভুঁইয়া বুধবার এ রায় ঘোষণা করেন। এসময় প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজা দেয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- মো. ইয়াছিন, মনসুর, আবু তৈয়ব ও মো. ইছহাক। রায় ঘোষণার সময় আদালতে আসামি ইয়াছিন আদালতে উপস্থিত ছিল। অন্যরা পলাতক রয়েছে।

এ আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি নোমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ৫ মার্চ রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদে বাংলাদেশ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির জনাবা ভিলার তৃতীয় তলার বাসায় পারভিন আকতার নামের ওই নারীকে হত্যা করা হয়।

পারভিন আক্তারের ছেলে নূর মোহাম্মদ সাঈদকে পড়িয়ে গৃহশিক্ষক চলে যাওয়ার সময় বাসার দরজা খোলা হলে অপরিচিত এক ব্যক্তি দরজায় এসে দাঁড়ান। এরপর আরও তিনজন জোর করে ঘরে ঢোকেন। ভয় দেখিয়ে আলমারির চাবি নিয়ে তিন ভরী স্বর্ণালঙ্কার, সাত হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

ডাকাতির সময় চিৎকার করতে গেলে পারভিনের মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করা হয়।

এর পরদিন নিহত পারভিনের স্বামী নুরুল আলম বাদী হয়ে ডাকাতি ও হত্যার অভিযোগে মামলা করেন। ২০১৬ সালের ১৩ জুন পুলিশ অভিযোগপত্র দেয়। অভিযোগ গঠন করা হয় ২০১৭ সালের ৫ মার্চ।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন