খুলনার চার হাসপাতালে রেকর্ড ২২ জনের মৃত্যু | Daily Chandni Bazar খুলনার চার হাসপাতালে রেকর্ড ২২ জনের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুলাই, ২০২১ ১০:৫৩
খুলনার চার হাসপাতালে রেকর্ড ২২ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

খুলনার চার হাসপাতালে রেকর্ড ২২ জনের মৃত্যু

খুলনার চারটি হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এতে একদিনে সর্বাধিক মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে।

মৃতদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে দুজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন।

বুধবার (৭ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্ররা। এর আগে ৫ ও ৬ জুলাই খুলনার তিন হাসপাতালে ১৭ জন করে মারা যান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন