মঞ্জুরুল আলম মোহন এর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান | Daily Chandni Bazar মঞ্জুরুল আলম মোহন এর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুলাই, ২০২১ ২৩:১৭
মঞ্জুরুল আলম মোহন এর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
নিজস্ব প্রতিবেদক

 মঞ্জুরুল আলম মোহন এর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

বুধবার (৭ জুলাই) বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা জননেতা মঞ্জুরুল আলম মোহন এর উদ্যোগে জনসাধারণের মাঝে বিতরণের জন্য বগুড়া মেডিকেল কলেজ ছাত্রলীগকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। এ সময় তিনি বলেন, করোনার সংকট মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানান। উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন ‘সেবা’র উপদেষ্টা জনাব মাসুদার রহমান মাসুদ, দৈনিক বাংলা ৭১ পত্রিকার বগুড়া প্রতিনিধি এটিএম রাশেদুল ইসলাম রাশেদ, মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আসিফ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রনি, সহ-সভাপতি নাঈম মাহমুদ নিশাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, ছাত্রলীগ নেতা মিথিলেস প্রসাদ, জাকিউল আলম জনি, হিমেল, মাসুদ, জিহাদ, মাহফুজার রহমান সহ প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন