বগুড়ায় দীর্ঘ এক মাস পর মৃত্যুর সংখ্যা কমলো | Daily Chandni Bazar বগুড়ায় দীর্ঘ এক মাস পর মৃত্যুর সংখ্যা কমলো | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ আগস্ট, ২০২১ ০০:৫৭
বগুড়ায় দীর্ঘ এক মাস পর মৃত্যুর সংখ্যা কমলো
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় দীর্ঘ এক মাস পর 
মৃত্যুর সংখ্যা কমলো

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গে ৩ জন সহ ৮ জনের মৃত্যু হয়েছে। দীর্ঘ প্রায় এক মাস পর বগুড়ায় করোনায় মারা যাওয়ার সংখ্যা কিছুটা কম পওায়া গেল। গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মৃত্যুর সংখ্যা সবসময় দশের উপরে ছিল। শনিবার দশের নিচে এসে ৮জনের মৃত্যুর সংকাদ পাওয়া গেল। আগের দিন শুক্রবার জেলায় মৃত্যুর সংখ্যা ছিল ১১ জনের।

শনিবার দুপুর সাড়ে ১২টায় বগুড়ার ডেপুচি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, জেলায় ৩৩৫ টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ২১ দশমিক ২৭ শতাংশ। এছাড়া একই সময়ে ৯৮ জন করোনা থেকে সুস্থতা লাভ করেছেন। এ পর্যন্ত জেলায় সুস্থতা লাভ করেছেন ১৭ হাজার ৭২৮ জন। নতুন ৫০ জন মধ্যে বগুড়া সদরে ৪৬, শিবগঞ্জে, কাহালু, গাবতলী ও শেরপুর উপজেলায় ১ জন করে করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজর ৫৩৫ জন। এ পর্যন্ত জেলা মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ১ হাজার ৯০১ জনের। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ১৮৮ নমুনা পরীক্ষায় ৩২ জন, র‍্যাপিড এন্টিজেন টেষ্টে ২২ জনের মধ্যে ১১ জন ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ২৫টি নমুনা পরীক্ষায় ৭ জনের পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ হাজার ৫৩৫ জন। করোনয়ায় আক্রান্ত হয়ে বগুড়ার টিএমএসএস হাসপাতালে যে ২ জন মারা গেছেন তারা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার মিনা রানী (৫৬) ও বগুড়া সদরের হাফিজার রহামান (৮১)। এই নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু হলো ৫৯২ জনের। বগুড়া জেলার বাহিরের বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন আর উপসর্গে মারা গেছেন আরো ৩ জন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন