জাতীয় শোক দিবসে বগুড়ায় জেলা প্রশাসন ও শিশু একাডেমীর কর্মসূচী | Daily Chandni Bazar জাতীয় শোক দিবসে বগুড়ায় জেলা প্রশাসন ও শিশু একাডেমীর কর্মসূচী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ আগস্ট, ২০২১ ২২:৪২
জাতীয় শোক দিবসে বগুড়ায় জেলা প্রশাসন ও শিশু একাডেমীর কর্মসূচী
খবর বিজ্ঞপ্তির

জাতীয় শোক দিবসে বগুড়ায় জেলা
প্রশাসন ও শিশু একাডেমীর কর্মসূচী

বগুড়ায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১  উপলক্ষে গৃহিত কর্মসূচির অংশ হিসেবে শিশু একাডেমি, বগুড়া কার্যালয়ে শিশুদের  চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়- প্লে হতে ১ম শ্রেণির জন্য- ইচ্ছেমতো,  ২য় হতে ৪র্থ শ্রেণির জন্য-গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, ৫ম হতে ৭ম শ্রেণির জন্য- বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ৮ম হতে ১০ম শ্রেণির জন্য- শোকাবহ ১৫ আগস্ট,-বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের জন্য-ইচ্ছেমতো এবং ও মুক ও বধির  শিশুদের জন্য- মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু) ।  তিনটি বিভাগে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রচনার বিষয়ঃ “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”। ৫ম হতে ৭ম শ্রেণির জন্য শব্দ সংখ্যা অনুর্ধ্ব ৫০০ শব্দ, ৮ম হতে ১০ম শ্রেণির জন্য অনুর্ধ্ব ৭০০ শব্দ এবং একদশ হতে তদুর্ধ্ব শ্রেণির জন্য অনুর্ধ্ব ১০০০ শব্দ। স্বহস্তে লিখিত রচনা ও অঙ্কিত ছবি আগামি ১২.৮.২১ তারিখ বেলা ১২টার মধ্যে শিশু একাডেমি, বগুড়ায় জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য শিশু একাডেমি, বগুড়ায় যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন