বগুড়ায় শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কাজ করা বিএনসিসি’র ১৯৪ জনকে সম্মাননা প্রদান | Daily Chandni Bazar বগুড়ায় শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কাজ করা বিএনসিসি’র ১৯৪ জনকে সম্মাননা প্রদান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪২
বগুড়ায় শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কাজ করা বিএনসিসি’র ১৯৪ জনকে সম্মাননা প্রদান
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কাজ
করা বিএনসিসি’র ১৯৪ জনকে সম্মাননা প্রদান

গিনেজ বুকে স্থান পাওয়া “শস্যচিত্রে বঙ্গবন্ধু”নামে চিত্রকর্ম তৈরী সম্পৃক্ত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)র ১৯৪ জন ক্যাডেটকে বিএনসিসির পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার বগুড়া জিলা স্কুলের মুত্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে প্রত্যেককে মেডেল ও সনদ প্রদান করা হয়েছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তি, সমাজ সেবী ও নারী নেত্রী ড. জেসমিন আরা সুলতানা সাথী। এ ছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনসিসির মহাস্থান রেজিমেন্টের ভারপ্রাপ্তরেজিমেন্ট কমান্ডার শেখ শাহরিয়ার মোহাম্মদ শাকিল, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শস্যচিত্রে বঙ্গবন্ধু যুব ও স্বেচ্ছাসেবা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ম্যাক্সিম গোর্কি সাম্য। 
উল্লেখ্য, বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে ১০০ বিঘা জমিতে সোনালী ও বেগুনী রঙের বিশেষ ধান গাছের চারা দিয়ে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি হিসেবে বিশে^র সর্ববৃহৎ চিত্রকর্ম তৈরীর উদ্যোগ নেয়া হয়। এই কর্মে ১২লাখ ৯২ হাজার বর্গফুট জায়গা জুড়ে চিত্রকর্মটি ফুটিয়ে তোলার জন্য ম্যাপিং, চারা রাপন ও লে-আউট ক্রিয়েটিং এরকাজে স্বেচ্ছাসেবার মনন ব্রতে স্বতঃফূর্তভাবে অংশ নেয় বিএনসিসি ক্যাডেট সদস্যরা। চলতি বছরের ১৬ মার্চ এ বিশাল চিত্রকর্ম “শস্যচিত্রে বঙ্গবন্ধু” নামে বিশে^র সর্ববৃহৎ ক্রপ –ফিল্ড মেজাইক হেসাবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড-এ স্থান করে নেয়। অনুষ্ঠান শেষে ক্যাডেটদের হাতে এই কৃতিত্বের সম্মাননা হাতে তুলে দেয়া হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন