বগুড়ার কলিন্স কমমেটিক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা | Daily Chandni Bazar বগুড়ার কলিন্স কমমেটিক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪৬
বগুড়ার কলিন্স কমমেটিক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
ষ্টাফ রিপোর্টার

বগুড়ার কলিন্স কমমেটিক্সে ভ্রাম্যমান 
আদালতের অভিযানে জরিমানা

বগুড়া শহরের নারুলী এলাকায় অভিযান চালিয়ে কলিন্স কমমেটিক্স প্রতিষ্ঠানের মালিক আব্দুল মমিনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নকল ও মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী জব্দ করার পাশাপাশি জরিমানা দণ্ড আদায় করেন। 

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন এবং ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যর মধ্যে ফেয়ার এন্ড লেডি বডি লোশনের মোড়কে উৎপাদন তারিখ উল্লেখ করা হয়েছে ২০২২ সালের ২ জানুয়ারি। মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা রয়েছে ২০২৪ সালের ১ জানুয়ারি। ফেয়ার এন্ড লেডি মাল্টিভিটামিন বডি মিল্ক পণ্যের মোড়কে উৎপাদন তারিখ লেখা রয়েছে ২০২২ সালের ২ জানুয়ারী। মেয়াদ উত্তীর্ণের তারিখ দেয়া আছে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি। ফেয়ার এন্ড লেডি ঘামাচি পাউডার পণ্যর মোড়কে উৎপাদনের তারিখ দেয়া হয়েছে ২০২২ সালের ২ মার্চ। এই পণ্যর মেয়াদ উত্তীর্ণের তারিখ দেয়া হয়েছে ২০২৪ সালের ২ মার্চ। এছাড়াও আরো অনেক পন্য রয়েছে, যেগুলোর মোড়কে উৎপাদন সাল হিসেবে ২০২২ সাল ব্যবহার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া কার্যালয় থেকে জানানো হয়েছে, কলিন্স কসমেটিক্স কারখানা থেকে নকল পণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য নতুন মোড়কে বাজারে সরবরাহ করা হয়। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া গেছে। এছাড়াও এখানে অনেক পণ্যর মোড়কে উৎপাদন তারিখ ২০২২ সাল লেখা রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন