বগুড়ায় শিক্ষক তাজমিলুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল | Daily Chandni Bazar বগুড়ায় শিক্ষক তাজমিলুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১ ২৩:১৬
বগুড়ায় শিক্ষক তাজমিলুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় শিক্ষক তাজমিলুর রহমানের
৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বগুড়া জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও বগুড়া জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম তাজমিলুর রহমান এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার বাদ মাগরিব জিলা স্কুল মসজিদে বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে যেখানে তাজমিলুর রহমানসহ বিদ্যালয়ের প্রয়াত সকল শিক্ষক ও ছাত্রের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রেজাউল বারী ঈসা'র সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জিলা স্কুল অ্যালামনাই অ্যাসাসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান হিরু, ১৯৭১ ব্যাচের চিশতি রেজাউর রহমান ও ১৯৭২ ব্যাচের ডাঃ রেজাউল মাহমুদ আবু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন খাকান, শুভ, ঝলক, সনি, আরাফাত, রুপম, স্মরন, সিয়াম, আক্কাসসহ আরো অনেকে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন