রেল যোগাযোগ দ্রুত অত্যাধুনিক করা হবে- রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন | Daily Chandni Bazar রেল যোগাযোগ দ্রুত অত্যাধুনিক করা হবে- রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১ ২২:১৩
রেল যোগাযোগ দ্রুত অত্যাধুনিক করা হবে- রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন
জয়পুরহাট ব্যুরো:

রেল যোগাযোগ দ্রুত অত্যাধুনিক করা হবে- রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

সারাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যেই উন্নত করা হচ্ছে, রেল লাইন বৃদ্ধি, স্টেশন এর মানোয়ন্নয়ন কাজ চলমান রয়েছে। খুব দ্রুত রেল যোগাযোগ ব্যবস্থা অত্যাধুনিক করা হবে, বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট রেলস্টেশনে যাত্রী সেবার মান আধুনিকায়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমন বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা, মহাপরিচালক ডি.এন. মজুমদার, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ-সভাপতি এস এম সোলায়মান আলী, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা, জেলা মহিলা আওয়ামীলীগ এর সভাপতি শাম্মীম আজিজ সাজ, সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন