জয়পুরহাটে ৭টিইউপি নির্বাচনে ৬টি নৌকা ও ১টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী | Daily Chandni Bazar জয়পুরহাটে ৭টিইউপি নির্বাচনে ৬টি নৌকা ও ১টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১ ২২:১৬
জয়পুরহাটে ৭টিইউপি নির্বাচনে ৬টি নৌকা ও ১টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
জয়পুরহাট ব্যুরো:

জয়পুরহাটে ৭টিইউপি নির্বাচনে ৬টি নৌকা ও ১টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

জয়পুরহাটের ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার সাতটি ইউনিয়নে শাšিতপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।  বৃহস্পতিবার  সকাল ৮টা থেকে ৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয়েছে  ৪টা পর্যন্ত। দুই  উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয়জন আওয়ামী লীগ মনোনীত এবং এক জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। 

বিজয়ীরা হলেন, ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউপিতে আনোয়ারুজ্জামান তালুকদার (নৌকা) মামুদপুর ইউপিতে মশিউর রহমান শামীম(নৌকা),আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউপিতে ডিএম রাহেল ইমাম (নৌকা) রায়কালী ইউপিতে আব্দুর রশীদ মন্ডল (নৌকা), তিলকপুর ইউপিতে সেলিম মাহবুব সজল, রুকিন্দিপুর ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আহসান কবির এপ্লব (নৌকা)স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপীনাথপুর ইউপিতে হাবিবুর রহমান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা। 
এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে আনসার, ভিডিপি ও পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন