“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে শান্তির প্রতিক কবুতর ও বেলুন উড়িয়ে পরিষদের মিলনায়তনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি।
এসময় পৌর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি নির্মল চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস এম সোলায়মান আলী। প্রধান বক্তা - জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা, বিশিষ্ট সমাজ সেবক ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সদস্য সচিব নন্দলাল পার্শী, জেলা পূজা উদযাপন পরিষদ এর উপদেষ্টা নন্দ কিশোর আগারওয়ালা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. হৃষিকেশ সরকার, হিন্দু বৌদ্ধ, খৃষ্টান জেলা শাখার সভাপতি রতন কুমার খাঁ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা পূজা উদযাপন পরিষদ এর যুগ্ম সম্পাদক অশোক কুমার ঠাকুর সহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন