বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয় দিবস বগুড়া প্রেসক্লাবের ক্রীকেট টুর্ণামেন্ট | Daily Chandni Bazar বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয় দিবস বগুড়া প্রেসক্লাবের ক্রীকেট টুর্ণামেন্ট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২১ ০০:৪৪
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয় দিবস বগুড়া প্রেসক্লাবের ক্রীকেট টুর্ণামেন্ট
ষ্টাফ রিপোর্টার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয় দিবস
বগুড়া প্রেসক্লাবের ক্রীকেট টুর্ণামেন্ট

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের সদস্যদের ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্ণামেন্ট এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক। এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ইলিয়াস হোসেন, ক্রীড়া উপ কমিটর সদস্য আব্দুস সালাম, এইচ আলিম, ফরহাদ শাহী, তানসেন, এসএম পল্লব, ইনছান আলীসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। 

প্রথম খেলায় মুখোমুখি হয় শহীদ চাঁন্দু একাদশ ও শহীদ মাসুদ একাদশ। ১০ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে শহীদ মাসুদ একাদশ ৬২ রান করে। জবাবে শহীদ চাঁন্দু একাদশ এক উইকেট হারিয়ে জয়সূচক জয় তুলে নেয়। ৯ উইকেটে জয় পেয়ে ফানালে নাম লেখায় শহীদ চাঁন্দু একাদশ। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় শহীদ আজাদ ও শহীদ চিশতি হেলালুর রহমান। শহীদ চিশতি হেলালুর রহমান প্রথমে ব্যাট করে ৭২ রান করে। জবাবে ৯উইকেটে জয় পায় শহীদ আজাদ একাদশ। পরের তৃতীয় ম্যাচে ফাইনাল রাউন্ডে শহীদ আজাদ ও শহীদ চাঁন্দু একাদশ মুখোমুখি হয়। ফাইনাল খেলায় ২ রানে আজাদ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শহীদ চাঁন্দু একাদশ। খেলায় ম্যান অবদ্যা ফাইনাল নির্বাচিত হন শাওন রহমান। খেলা শেষে বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক চ্যাম্পিয়ন ও রানার আপ দলের দুই অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন