প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২১ ১০:৪১
করোনায় আরও ৬৫৪৯ জনের মৃত্যু, শনাক্ত ৭ লাখের বেশি
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে আরও ৬ হাজার ৫৪৯ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১১ হাজার ২৩১ জন। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন আরও ৪ লাখ ৮২ হাজার ৬০৫ জন।
এ নিয়ে বর্তমানে বিশ্বে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখ ৫২ হাজার ৫৮১ জনে। আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২৭ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪৮৫ জনে। এছাড়া সর্বমোট সুস্থ হয়েছেন ২৪ কোটি ৫২ লাখ ৯৪ হাজার ৮৭৯ জন।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন