দুপচাঁচিয়ায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২২ ২৩:০৭
দুপচাঁচিয়ায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুপচাঁচিয়া উপজেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছেল। গতকাল শনিবার বিকালে দুপচাঁচিয়ার আক্কেলপুর সড়কে স্থানীয় সংসদ সদস্যের বাসভবনে  প্রধান অতিথি হিসাবে প্রতিষ্ঠা বার্ষিকীর এ কেক কাটেন সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ। এসময় উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনারুল হক, তালোড়া পৌর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কুতুবুল আলম, দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জাপার সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান, উপজেলা জাতীয় শ্রমিকপার্টির সভাপতি বেলাল হোসেন, উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর ছাত্রসমাজের সভাপতি রানা মন্ডল, ছাত্রসমাজ নেতা আসলাম, রকি, সিদ্দিক, রাজ, সামিউল, জিহাদ, সাজু, নীরব সহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন