ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪ | Daily Chandni Bazar ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২ ১৫:২৫
ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪
অনলাইন ডেস্ক


ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪

ওয়াশিংটনের একটি হোটেলে বৃহস্পতিবার এক বন্দুকধারীর হামলায় এক ব্যক্তি নিহত ও আরো চারজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ডিসি পুলিশ ডিপার্টমেন্ট টুইটার বার্তায় জানায়, বৃহস্পতিবার প্রথম প্রহরে একটি আবাসিক এলাকার কাছের একটি চেইন হোটেলে এ বন্দুক হামলায় পাঁচ জন গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে একটি হাসপাতালে নেয়া হয়।

বার্তায় আরো বলা হয়, ‘হোটেল ডেজ ইন’-এর এ ঘটনায় গুলিবিদ্ধ চার প্রাপ্তবয়স্ক নারীকে এমপিডি শনাক্ত করেছে।’ সেখানে হামলার শিকার এক নারীকে মৃত ঘোষণা করা হয়েছে। ওয়াশিংটন পুলিশ ওই এলাকাটি ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

ওয়াশিংটনের পাশের একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত হোটেলের একটি কক্ষে পার্টি চলাকালে বন্দুক হামলা শুরু হলে রাতে ঘটনাস্থলে পুলিশ ডেকে পাঠানো হয়। ওই এলাকায় অনেক দূতাবাস ও নিউজ আউটলেট রয়েছে।

পুলিশ কমান্ডার ডানকান বেডলিয়ন স্থানীয় একটি সংবাদ চ্যানেলকে বলেন, তারা অতীতে এ হোটেলের ব্যাপারে ওই এলাকার বাসিন্দাদের কাছ থেকে অনেক অভিযোগ পেয়েছেন।

তিনি বলেন, ‘আমরা মাদক সংক্রান্ত বিভিন্ন অভিযোগ পেয়েছি এবং তা মোকাবেলায় এলাকার জনসাধারণকে সাথে নিয়ে কাজ করছি।’ তবে হামলাকারীকে এখনো শনাক্ত করা যায়নি।

সূত্র : বাসস

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন