মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৩ | Daily Chandni Bazar মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৩ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২২ ১৫:২৪
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৩
অনলাইন ডেস্ক

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৩

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির কর্তৃপক্ষ স্থানীয় সময় শনিবার (২৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে।

এক টুইট বার্তায় জেলিস্কো রাজ্যের জরুরি সহায়তা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দুই শিশুসহ ১২ জন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। দুর্ঘটনার সময় কারের ভেতরে আটকা পড়েন ৭ জন।

দুর্ঘটনাটি ঘটে লাগোস দে মোরেনো শহরের কাছের একটি হাইওয়েতে। এটি কেন্দ্রীয় রাজ্য গুয়ানাজুয়াতো এবং জালিস্কোকে সংযুক্ত করেছে। এমন একটি সময় এ দুর্ঘটনা ঘটলো যখন ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায়শই নিকটবর্তী শহর সান জুয়ান দে লস লাগোসের একটি মন্দির দর্শনে যান।

সূত্র: ইয়াহু নিউজ, রয়টার্স

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন