বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি | Daily Chandni Bazar বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:৩০
বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
অনলাইন ডেস্ক

বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। ৬ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।

শিক্ষামন্ত্রী বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন। যেহেতু সংক্রমণ এখন প্রায় ৩০ ভাগ, হয়তো ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালাচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও নেয়া হতে পারে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রণালয়ের জেষ্ঠ্য কর্মকর্তা এম এ খায়ের বলেন, আরোও এক সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন