প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৪১
দুপচাঁচিয়ায় জাল নোট সহ যুবক গ্রেপ্তার
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীর দিক নির্দেশনায় এসআই আলেফ উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১ ফেব্রুয়ারি রাতে ৭টি ১হাজার টাকার জাল নোট সহ উজ্জল হোসেন(২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার উজ্জল উপজেলার ছাতনী এলাকার হবিবর রহমানের ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জাল নোট সহ উজ্জল হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন