প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৪৭
নেতাকর্মীদের সকল অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বদা সজাগ থাকতে হবে এস এম কামাল হোসেন
জয়পুরহাট ব্যুরো:
কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ আজ দেশের মানুষকে অতন্দ্র প্রহরীর মতো আগলে রেখেছে। দলীয় প্রধান শেখ হাসিনা আছেন বলেই আমরা ভালো আছি। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সব ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করে সজাগ থাকতে হবে, থাকতে হবে ঐক্যবদ্ধ।
বুধবার দুপুরে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে জয়পুরহাট পৌর আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা দেশকে ধ্বংসে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছে। সরকারের উন্নয়নের জোয়ার আর বৈশ্বিক সুনাম ক্ষুন্ন করতে দেশ বিরোধী অপশক্তি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রতিটি ষড়যন্ত্র কঠোর ভাবে মোকাবেলা করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
পৌর আওয়ামীলীগের সভাপতি আজম আলী মন্ডলের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য আব্দুল আওয়াল শামীম, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ সভাপতি এসএম সোলায়মান আলী, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, মহসীন আলী, গোলাম হক্কানী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন