জয়পুরহাটে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও শিক্ষা উপকরণ বিতরণ | Daily Chandni Bazar জয়পুরহাটে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও শিক্ষা উপকরণ বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ মার্চ, ২০২২ ২৩:৫৮
জয়পুরহাটে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও শিক্ষা উপকরণ বিতরণ
শাহাদাৎ হোসেন জয়পুরহাট

জয়পুরহাটে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও শিক্ষা উপকরণ বিতরণ

জয়পুরহাটে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, শিক্ষা উপকরণ, করোনা সুরক্ষায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। বৃৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের উদ্দ্যোগে জয়পুরহাট মহিলা ডিগ্রি কলেজে এসকল সামগ্রী বিতরণ করা হয়।

এসময় অধ্যক্ষ আব্দুল মুমিন মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিক, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী জিপি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অধ্যাপক সুমন কুমার সাহা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, কলেজের শিক্ষক, শিক্ষিকা সহ ছাত্রীবৃন্দ। 

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি আরিফুর রহমান রকেট বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা, তাঁর নেতৃত্বে পাকিস্থানী পরাজিত শক্তির হাত থেকে আমরা পেয়েছি আজকের এই স্বাধীনতা। স্বাধীনতা অর্জিত হয়েছিলো বলেই আজ আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি। পড়ালেখা শেষে উচ্চ ডিগ্রি অর্জন করে দেশ ও দশের জন্য কাজ করছি। আমাদের নতুন প্রজন্ম যেন বাংলার ইতিহাস জানতে পারে সেজন্য সকল শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তুলে দিয়েছি। সর্বোপরী শিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি বলেন, অসমাপ্ত আত্মজীবনী পড়ে বঙ্গবন্ধু ও বাংলার ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তবেই আমরা সকলে মিলে সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হবো। অনুষ্ঠানটি সঞ্চালণা করেন, প্রভাষক শাহেদ হোসেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন