দুই কেজি গাজা সহ দীর্ঘদিনের পুরাতন এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শেরপুর থানা-পুলিশ। বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ উইনিয়নের বনমরিচা মধ্যপাড়া গ্রাম থেকে আটক হয় তাকে। আককৃত মাদক ব্যবসায়ী বনমরিচা মধ্যপাড়া গ্রামের জামাত আলী মন্ডলের ছেলে আবু সাঈদ (৪৫)। শুক্রবার (১১মার্চ) বিকেল সাড়ে ৫টায় শেরপুর থানার পুলিশ পরিদর্শক (এসআই) সাইফ আহমেদ অভিযান চালিয়ে আসামীকে তার নিজ বাড়ি থেকে গাজা সহ আটক করেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (এসআই) সাইফ আহমেদ জানান, আবু সাঈদ অনেক পুরাতন মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে। ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা ঋজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন