বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা | Daily Chandni Bazar বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ মার্চ, ২০২২ ২৩:০৪
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা
ষ্টাফ রিপোর্টার

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড
কলেজের ক্রীড়া প্রতিযোগিতা

শনিবার বেলা ২ টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ৩৭ তম বার্র্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুলিশ লাইন মাঠে উদ্ধোধন করা হয়। এতে প্রধান অতিথি থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম। তিনি বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ লাইন্স স্কুল  অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা। ক্রীড়া প্রতিয়োগিতা শুরু হওয়ার আগে শিক্ষার্থীরা মার্চপাস্ট ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। 
পুলিশ সুপার এ সময় বলেন, রক্তের দামে  পাওয়া আমাদের স্বাধীনতা। তাকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে বর্তমান শিক্ষার্থীদের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে পথ দেখিয়েছেন সেই পথে চলতে হবে। তার আদর্শ ধারণ করে দেশের সেবা করতে হবে। পরে প্রধান অতিথি ক্রীড়া প্রতযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন