তালোড়ায় শ্রী শ্রী গৌর হরি আশ্রমে মঙ্গলবার হতে লীলা কীর্তন শুরু | Daily Chandni Bazar তালোড়ায় শ্রী শ্রী গৌর হরি আশ্রমে মঙ্গলবার হতে লীলা কীর্তন শুরু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২২ ২৩:৩৬
তালোড়ায় শ্রী শ্রী গৌর হরি আশ্রমে মঙ্গলবার হতে লীলা কীর্তন শুরু
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

তালোড়ায় শ্রী শ্রী গৌর হরি আশ্রমে মঙ্গলবার হতে লীলা কীর্তন শুরু

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার ফেঁপিড়া শ্রী শ্রী গৌরহরি গোস্বামী(১০৮) আশ্রমস্থিত শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আগামী মঙ্গলবার হতে ১৬প্রহরব্যাপী লীলা কীর্তন শ্ররু হবে। এ উপলক্ষে আজ সোমবার আমলকী একাদশী তিথির শুভলগ্নে শ্রীমদ্ভগবদগীতা পাঠ শেষে মঙ্গলঘট স্থাপন। ১৫ ও ১৬মার্চ(মঙ্গল ও বুধবার) দুইদিন ব্যাপী শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন পরিবেশিত হবে। ১৭মার্চ বৃহস্পতিবার কুঞ্জভঙ্গ, দুপুরে শ্রীশ্রী মন্মহাপ্রভুর ভোগ অন্তে মহাপ্রসাদ বিতরণ। লীলা কীর্তন পরিবেশন করবেন কলকাতার উত্তর চব্বিশপরগণার শ্রী দেবাশীষ মিত্র, লালমনিরহাটের শ্রীমতি রত্না রানী মহন্ত, নওগাঁর শ্রী সুভাষ চন্দ্র সরকার ও সিরাজগঞ্জের শ্রী দীপক কুমার পাল প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন