তালোড়ায় জাপা নেতা সাহিদের মোটরসাইকেল শোডাউন | Daily Chandni Bazar তালোড়ায় জাপা নেতা সাহিদের মোটরসাইকেল শোডাউন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ মে, ২০২২ ২২:৪৮
তালোড়ায় জাপা নেতা সাহিদের মোটরসাইকেল শোডাউন
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

তালোড়ায় জাপা নেতা সাহিদের মোটরসাইকেল শোডাউন

দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার আগামী নির্বাচন উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও এমপির প্রতিনিধি এস এম সাহিদ জাতীয় পার্টি সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী হিসাবে পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন। গত বুধবার বিকালে নির্বাচনের আগাম প্রচারনার অংশ হিসাবে তিনি পৌরসভার নয়টি ওয়ার্ডে এ মোটরসাইকেল শোডাউন করেন। এ মোটরসাইকেল শোডাউনে অন্যান্যদের মধ্যে অংশ নেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও গুনাহার ইউপির প্যানেল চেয়ারম্যান আনারুল হক, তালোড়া পৌর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কুতুবুল আলম, উপজেলা জাতীয় শ্রমিক পার্টির আহবায়ক বেলাল হোসেন, উপজেলা জাতীয় ছাত্রসমাজের  সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, জাপা নেতা শাহিন সাখিদার, আকবর আলী, জিয়ারুল, আব্দুল হাকিম, সোহেল আকন্দ, নয়ন, মিঠু, এমদাদুল, শহিদুল সহ উপজেলা ও তালোড়া পৌর জাপার নেতা কর্মীগণ। প্রসঙ্গতঃ তালোড়া পৌরসভা নির্বাচনের এখনও প্রায় এক বছর বাকি আছে।
 
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন