স্মার্টফোন কিনে না দেওয়ায় ফ্যানে হাত ঢুকিয়ে দিলেন তরুণী | Daily Chandni Bazar স্মার্টফোন কিনে না দেওয়ায় ফ্যানে হাত ঢুকিয়ে দিলেন তরুণী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ মে, ২০২২ ১৬:০৬
স্মার্টফোন কিনে না দেওয়ায় ফ্যানে হাত ঢুকিয়ে দিলেন তরুণী
অনলাইন ডেস্ক

স্মার্টফোন কিনে না দেওয়ায় ফ্যানে হাত ঢুকিয়ে দিলেন তরুণী

দামি স্মার্টফোন কিনে না দেওয়ায় ১৮ বছর বয়সী এক ভারতীয় তরুণী সিলিং ফ্যানের মধ্যে হাত ঢুকিয়ে নিজের ক্ষতি করার হুমকি দেন বাবা-মাকে। অগত্যা হেল্পলাইন অভয়ম ১৮১ নম্বরে টেলিফোন করে সাহায্য চান ওই তরুণীর অভিভাবকরা।

জানা গেছে, ওই তরুণী তার বাবা-মাকে একটি দামি অত্যাধুনিক মডেলের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য বায়না ধরেন। কিন্তু তার বাবা-মা সেটি প্রত্যাখ্যান করেন। সেকারণে নিজেকে কষ্ট দেওয়ার এই তরিকা বেছে নেন তিনি।

মেডিকেলের প্রথম বর্ষের ছাত্রী ওই তরুণী এবং তার বাবা-মা আইনজীবী। তার পরিবার স্বচ্ছল এবং ছোটবেলা থেকেই সেরা জিনিসটা তারা তাদের কন্যা সন্তানকে দেওয়ার চেষ্টা করেন।

অভিভাবকরা জানান, পরিবারের কিছু সদস্য বিদেশে স্থায়ী হওয়ায় তারা তাকে কিছু না কিছু উপহার পাঠাতে থাকেন। ওই উপহার পাওয়াটাই কাল হয়েছে তার জন্য এবং তাকে একগুঁয়ে করে তুলেছে।

তারা আরও জানান, ওই তরুণীর একটি স্মার্টফোন আছে। সেকারণে তারা নতুন আরও একটি ফোন কিনে দিতে রাজি হননি। এজন্য বাড়িতে রাগারাগিও করেন ওই তরুণী। এরপর, চলন্ত সিলিং ফ্যানে আঙুল ঢুকিয়ে দেন এবং আত্মহত্যার হুমকি দেন তার বাবা-মাকে।

হেল্পলাইনে ফোন করার পর একজন কনস্টেবল ও একজন কাউন্সিলর তাদের বাড়িতে যান। অন্তত আধাঘণ্টা পর স্বাভাবিক হন ওই তরুণী। তবে এখনো তার বাবা-মার উদ্বেগ কাটেনি।

সূত্র; জিও নিউজ

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন