ইউক্রেনের ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৪ | Daily Chandni Bazar ইউক্রেনের ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৪ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ জুলাই, ২০২২ ১০:৪৮
ইউক্রেনের ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৪
অনলাইন ডেস্ক

ইউক্রেনের ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৪

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১ জুলাই) ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে। দেশটির আঞ্চলিক এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

কৃষ্ণ সাগরের কৌশলগত ফাঁড়ি স্ন্যাক আইল্যান্ড থেকে রুশ সেনাদের বিতাড়িত করার একদিন পরই এ হামলা চালানো হলো।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৯ তলা বিশিষ্ট একটি ভবন ধসে যায়। এতে নিহত হন ১৪ জন এবং আরও ৩০ জনের মতো মানুষ আহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 