শাজাহানপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ | Daily Chandni Bazar শাজাহানপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুলাই, ২০২২ ০০:২১
শাজাহানপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

শাজাহানপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

বগুড়ার শাজাহানপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ তানজিলুর রহমান (৩১) কে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার চোপিনগর ইউনিয়নের বড়পাথার জানুপাড়ার রমজান আলীর ছেলে তানজিলুর রহমান নিজে বাদী হয় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিবাদীগণ হলেন; আইয়ুব হোসেন (৩৮), শহিদুল ইসলাম (৪৫) উভয়ের পিতা বাবর আলী, আলম (৪২), বাদশা মিয়া (৩৮) এবং আনিছুর রহমান (৫০) গণের পিতা বুলু মিয়া সকলেই বড়পাথার জানুপাড়ার স্থায়ী বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়; গত মঙ্গলবার সকাল ৭টায় বিবাদীগণ পূর্বশত্রুতার জেরে তানজিলুরের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে তাকে এলোপাথাড়ি মারপিট করে চলে যায়। পরে সে চিৎকার করলে আশপাশের লোকজন এসে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়। পরে এ ঘটনায় ৫ জনকে আসামী করে থানায় অভিযোগ করা হয়।

এবিষয়ে শাজাহানপুর থানার এসআই আব্দুর রহমান জানান, অভিযোগ সাপেক্ষে তদন্ত করে আইনী ব‍্যবস্থা নেয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন