দুপচাঁচিয়ায় উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুলাই, ২০২২ ০০:৩১
দুপচাঁচিয়ায় উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে জনপ্রতিনিধি, কর্মকর্তা, সংবাদ মাধ্যম কর্মী ও অন্যান্য অংশীজনদের রাজশাহী বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গত ৬জুলাই বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এনডিসি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার রাজস্ব আবু তাহের মোঃ মাসুদ রানা, বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) উজ্জল কুমার ঘোষ, আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, নূর মোহাম্মদ আবু তাহের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আব্দুল জোব্বার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স প্রমুখ। মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার সন্তোষ প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২১জুলাই দেশের যেগুলো উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন এর মধ্যে রাজশাহী বিভাগে যে ১০টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে দুপচাঁচিয়া উপজেলা তার মধ্যে একটি। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন