তালোড়া পৌর আওয়ামীলীগের নব গঠিত কমিটিতে রাজুকে সাধারণ সম্পাদক করার প্রতিবাদে সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar তালোড়া পৌর আওয়ামীলীগের নব গঠিত কমিটিতে রাজুকে সাধারণ সম্পাদক করার প্রতিবাদে সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুলাই, ২০২২ ০০:৩৩
তালোড়া পৌর আওয়ামীলীগের নব গঠিত কমিটিতে রাজুকে সাধারণ সম্পাদক করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

তালোড়া পৌর আওয়ামীলীগের নব গঠিত কমিটিতে রাজুকে সাধারণ সম্পাদক করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর আওয়ামীলীগের নব গঠিত আংশিক কমিটিতে মামুনুর রশিদ রাজুকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে তালোড়া স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে পৌর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর আওয়ামীলীগের ৬নং ওয়াডেরর্  সভাপতি খন্দকার আবুল বাসার। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০২০ সালের ২৩ ডিসেম্বর দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বগুড়া জেলা আওয়ামীলীগ ও দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ তালোড়া পৌর আওয়ামীলীগের নেতাকর্মীদের উপস্থিতে আমিরুল ইসলাম বকুল সভাপতি নির্বাচিত হন। সেই থেকে তিনি তালোড়া পৌর আ’লীগের দলীয় সকল ও জাতীয় কর্মসূচীর কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু গত ৫ জুলাই মঙ্গলবার বিভিন্ন সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম তালোড়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সহ অন্যান্য কয়েকটি পদে মনোনীত করে আংশিক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সাধারণ সম্পাদক পদে মামুনুর রশিদ রাজুকে মনোনীত করা হয়েছে। কিন্তু সাধারণ সম্পাদক পদে এম.কে.এইচ তরফদার খোকন ও আমিনুর রহমান এই দুই জন প্রার্থী ছিল। এখানে মামুনুর রশিদ কোনো প্রার্থী ছিল না। সেই সাথে রাজুকে সাধারণ সম্পাদক মনোনীত করার ব্যাপারে তালোড়া পৌর আওয়ামীলীগের ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কোন মতামত নেওয়া হয়নি। মামুনুর রশিদ রাজু বিএনপি ক্ষমতায় থাকাকালীন তালোড়া সরকারি শাহএয়তেবারিয়া কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী ছিল। তাঁর পিতা জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী। তাঁদের পরিবারের অন্যান্যরা সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। রাজুর পিতা সোনালী ব্যাংক লিঃ, কাহালুর দুর্গাপুর শাখায় চাকুরীকালীন অবস্থায় অত্র ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে জেল খেটেছেন। এখনও ওই মামলা চলমান রয়েছে। রাজু নিজেও বিভিন্ন লোকের কাছ থেকে চাকুরীর প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে জেল খেটেছেন। আওয়ামীলীগ একটি প্রাচীন বৃহৎ রাজনৈতিক দল। এই দলের কোনো পদ পেতে হলে সেই ব্যক্তিকে আগে আওয়ামীলীগের সদস্য পদে কমপক্ষে তিন বছর থাকতে হবে। পরে সে ওই দলের পদ-পদবী পেতে পারেন। অঙ্গ বা সহযোগি সংঠন হতে সরাসরি আওয়ামীলীগের কোনো গুরুত্বপূর্ণ পদে আসতে পারবে না। এরকম বিতর্কিত ব্যক্তিকে কি ভাবে তালোড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোনীত করা হলো তা বোধগম্য নয়। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন তালোড়া পৌর আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের নিকট সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, অনতিবিলম্বে এ ধরণের বিতর্কিত ব্যক্তিকে তালোড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদ হতে অপসারণ করা হোক। অন্যথাই আমরা পদ ত্যাগ করতে বাধ্য হবো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তালোড় পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল, তালোড়া পৌর আ’লীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোলাইমান আলী মিঠু, ৩ নং ওয়ার্ডে সাধারন সম্পাদক মফিজুর রহমান ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাবু প্রাং, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ আকন্দ, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রাং সহ আরও অনেকে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন