দুপচাঁচিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা জাহিদুল ইসলাম চুম্বুক, মুক্তার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ, ইব্রাহীম আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছার রহমান বাবু, যুবদল নেতা আশরাফুল আলম, রেজানুর তালুকদার রাজিব, হুমায়ুন কবির প্রমুখ। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন যুবদল নেতা আব্দুল হাই।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন