শিক্ষার্থীদের সু-শিক্ষায় আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে- এসপি সুদীপ | Daily Chandni Bazar শিক্ষার্থীদের সু-শিক্ষায় আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে- এসপি সুদীপ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুলাই, ২০২২ ২১:৪৫
শিক্ষার্থীদের সু-শিক্ষায় আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে- এসপি সুদীপ
ষ্টাফ রিপোর্টার

শিক্ষার্থীদের সু-শিক্ষায় আদর্শিক 
মানুষ হিসেবে গড়ে তুলতে হবে- এসপি সুদীপ

বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদানের মাধ্যমে আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর সঠিক শিক্ষায় শিক্ষিত হলে সারাদেশে শিক্ষার্থীরা তাদের নিজ আলো ছড়াতে পারবে। তিনি আরো বলেন  শিক্ষকের সম্মান করার ব্রত শিক্ষার্থীদের মনে বীজ বপন করতে হবে। আর শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের গড়ে তুলবেন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে। সঠিক শিক্ষা না দিতে পারলে শিক্ষার্থীরা সঠিক মানুষ হওয়ার পথ থেকে বঞ্চিত হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের চিরায়ত যে সম্মান ও সম্পর্ক তা বিরাজমান থাকতে হবে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।

অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের গভর্নিং কমিটির সদস্য সাইরুল ইসলাম বং বিএফইউজের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। সহকারী শিক্ষক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, সিনিয়র শিক্ষক ফেরদৌস আলম, কলেজ ইনচার্জ প্রভাষক আবু সুফিয়ান, স্কুল ইনচার্জ তাজুল ইসলাম, এনামুল জাহিদ তিতাস। অনুষ্ঠানে পুলিশ সুপার সুদীপ চক্রবর্ত্তী অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের মাঝে উপহার তুলে দেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন