রাশিয়ায় স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৬ | Daily Chandni Bazar রাশিয়ায় স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৬ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৫৩
রাশিয়ায় স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৬
অনলাইন ডেস্ক

রাশিয়ায় স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৬

রাশিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। রুশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

ইজহেভস্ক শহরে এক বন্দুকধারী ওই হামলা চালিয়েছে। হামলার পর পরই অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। বন্দুকধারী হামলা চালানোর পর পরই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। হামলার সময় স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী এবং ৮০ জন শিক্ষক ছিলেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন