শেষ হলো সংসদের ২০তম অধিবেশন | Daily Chandni Bazar শেষ হলো সংসদের ২০তম অধিবেশন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২২ ১১:১৯
শেষ হলো সংসদের ২০তম অধিবেশন
অনলাইন ডেস্ক

শেষ হলো সংসদের ২০তম অধিবেশন

একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শেষ হয়েছে। ছয় কার্যদিবসের এ অধিবেশন শুরু হয়েছিল গত ৩০ অক্টোবর।

রোববার (৬ নভেম্বর) রাতে সমাপনী নিয়ে রাষ্ট্রপতির আদেশ পড়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের ইতি টানেন।

এর আগে অধিবেশন কক্ষে আওয়ামী লীগের প্রথম কাউন্সিলে ১৯৭২ সালের ৭ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণ দেখানো হয়।

ছয় কার্যদিবসের এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৪টির। অন্য মন্ত্রীদের জন্য এক হাজার ১৩টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তারা উত্তর দেন ৪৩৯টির। বিধি-৬২ তে একটি মুলতবি প্রস্তাব পাওয়া গেলেও তা নাকচ করেন স্পিকার। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯১টি। বিল পাস হয় চারটি।

এর আগে অধিবেশনে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন