মির্জাপুরে মেয়ের মৃত্যুশোকে মায়ের আত্মহত্যা | Daily Chandni Bazar মির্জাপুরে মেয়ের মৃত্যুশোকে মায়ের আত্মহত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২ ১৪:৩২
মির্জাপুরে মেয়ের মৃত্যুশোকে মায়ের আত্মহত্যা
অনলাইন ডেস্ক

মির্জাপুরে মেয়ের মৃত্যুশোকে মায়ের আত্মহত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে একমাত্র মেয়ের মৃত্যুশোকে হেক্সিসল পান করে বাসন্তী বণিক (৫০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। বাসন্তি বণিক নগর ভাতগ্রাম গ্রামের প্রাণকৃষ্ণ বণিকের স্ত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বাসন্তি ও প্রাণকৃষ্ণ দম্পত্তির একমাত্র সন্তান পূজা বণিক (১৮) কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় পূজার মৃত্যু হয়। শুক্রবার ভোরে একমাত্র সন্তানের মরদেহ বাড়িতে আনা হলে বাসন্তি শোকবিহ্বল হয়ে পড়েন। মেয়ের মৃত্যু সহ্য করতে না পেরে সবার অজান্তে বাথরুমে ঢুকে হেক্সিসল পান করেন তিনি।

এরপর অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদায়ক। পরিবার আবেদন করলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন