তালোড়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচের উদ্বোধন | Daily Chandni Bazar তালোড়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচের উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২ ২২:১৫
তালোড়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচের উদ্বোধন
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

তালোড়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচের উদ্বোধন

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় মুক্তাগাছা সমাজসেবা সমিতির আয়োজনে বঙ্গবন্ধু নক আউট ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচের উদ্বোধন করা হয়েছে। গত ২৫নভেম্বর শুক্রবার বিকালে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন তালোড়া পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল। এ উপলক্ষে সমিতির সভাপতি শিমুল আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল আলম অরভিলের পরিচালনায় উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাহিদ হাসান, আ’লীগ নেতা এমকেএইচ তরফদার খোকন, খন্দকার আবুল বাশার বুলু, প্রাক্তন শিক্ষক সেরাজুল ইসলাম খন্দকার, তালোড়া পৌর যুবলীগের সভাপতি কাইয়ুম হোসেন প্রমুখ। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচের এ খেলায় কাহালুর চাঁদপুর ফুটবল একাদশ ২-০গোলে ধুনট ফুটবল একাদশকে হারিয়ে জয়ী হয়। খেলা পরিচালনা করেন আর্মি সুমন। তাকে সহযোগিতা করেন সোহেল রানা ও হেফজুল হোসেন। এসময় সমিতির সদস্যগণ সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন