বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন | Daily Chandni Bazar বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২ ২৩:১৫
বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের  ভিত্তি প্রস্তর স্থাপন

নন্দীগ্রামে বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন নির্মান কজের শুভ উদ্বোধন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এমপি। (২৭ নভেম্বর) বেলা ১১ টায় নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের  বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১কোটি ১৪ লক্ষ ১৩ হাজার টাকা ব্যয়ে স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন নির্মান কাজের শুভ উদ্বোধন করেন নন্দীগ্রাম-কাহালু-৩৯ বগুড়া-৪ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সম্পাদক, ও বগুড়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, আলহাজ্ব মোশারফ হোসেন এমপি। এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, উপজেলা প্রোকৌশলী শাহ-রীদ শাহনেওয়াজ,  উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। অত্র বিদ্যালয়ের সভাপতি শিশির কুমার রায়, সহ-সভাপতি লিটন চৌহান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শাহজামাল বাচ্চু, মুক্তিযোদ্ধা শ্রী জিতেন্দ্র নাথ, বিএনপি নেতা,ইয়াছিন আলী, আব্দুল হাকিম, বুলু, মশিউর রহমান, জহুরুল ইসলাম, শাহিন, আব্দুর রহিম, আজাহার আলী, রফিকুল ইসলাম, ফেরদৌস রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি,জুয়েল রানা, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, ছাত্রনেতা শাকিল হোসেন প্রমুখ। প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়ার আয়োজন করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন