গোবিন্দগঞ্জে পিকাপ ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত ৫ | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে পিকাপ ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত ৫ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২ ২৩:২০
গোবিন্দগঞ্জে পিকাপ ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত ৫
ষ্টাফ রিপোর্টার

গোবিন্দগঞ্জে পিকাপ ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত ৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের নাছিরাবাদ এলাকায় পিকাপ ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। 
রবিবার সকাল ১১টার দিকে নাছিরাবাদ আবুল কালাম কমিউনিটি হসপিটালের সামনে এ দুঘর্টনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেন কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ।
স্থানীয়রা জানায়, নাটোর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী হাইস মাইক্রোবাস ও দিনাজপুর দিক থেকে ছেড়ে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই গাড়ির ড্রাইভারসহ ৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে উপজেলার হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন