আত্রাইয়ে ককটেল হামলার অভিযোগে ৪৫জনের বিরুদ্ধে মামলা | Daily Chandni Bazar আত্রাইয়ে ককটেল হামলার অভিযোগে ৪৫জনের বিরুদ্ধে মামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২ ২৩:২৫
আত্রাইয়ে ককটেল হামলার অভিযোগে ৪৫জনের বিরুদ্ধে মামলা
ষ্টাফ রিপোর্টার

আত্রাইয়ে ককটেল হামলার অভিযোগে ৪৫জনের বিরুদ্ধে মামলা

নওগাঁর আত্রাইয়ে আওয়ামীলীগের প্রতিবাদ মিছিলে ককটেল হামলার অভিযোগে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে আত্রাই উপজেলা শ্রমীকলীগের ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস ছালাম বাদী হয়ে ১০জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরো ৩০/৩৫জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।মামলার আদী আব্দুস ছালাম বলেন,শনিবার সকালে আত্রাই উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা দলীয় অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল বের করি।এর পর মিছিল আত্রাই সেতুর নিকট পৌছলে বিএনপির নেতা-কর্মীরা মিছিল লক্ষ করে ককটেল নিক্ষেপ করে।এতে চারজন নেতা-কর্মী আহতের দাবি করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে থানাপুলিশ দু’টি বিস্ফোরিত এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এঘটনায় বিএনপি নেতা-কর্মীদের দায়ী করে শনিবার রাতে ১০জনকে এজাহারনামীয় ও আরো ৩০/৩৫জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন,ককটেল নিক্ষেপের ঘটনায় আব্দুস ছালাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে এঘটনায় কেউ গ্রেপ্তার নেই বলে জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন