গাবতলী সদর ইউনিয়ন চেয়ারম্যান ফারুকের পাল্টা সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar গাবতলী সদর ইউনিয়ন চেয়ারম্যান ফারুকের পাল্টা সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২ ২১:৩৪
গাবতলী সদর ইউনিয়ন চেয়ারম্যান ফারুকের পাল্টা সংবাদ সম্মেলন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলী সদর ইউনিয়ন চেয়ারম্যান
 ফারুকের পাল্টা সংবাদ সম্মেলন

বগুড়ার গাবতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ গতকাল সোমবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। পাল্টা সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান ফারুক তার লিখিত বক্তব্যে বলেন, বিগত ১০মাস আগে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাই। এরপর থেকে মাত্র কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের সভাপতি ছিলেন ইউপি সদস্যরাই। অথচ কিছু সংখ্যক ইউপি সদস্য অতিরিক্ত সুবিধা না পেয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে সরকারী অর্থ মিথ্যা অভিযোগ এনে গত ২৭নভেম্বরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। যা সম্পূর্ণ ভিত্তিহীন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউপি সচিব হেলাল হাফিজ, সাবেক ইউপি সচিব এনামুল হক, ইউপি সদস্য রেজাউল করিম রাজ্জাক, ফেরদৌসী বেগম, আশরাফ আলী, স্বপন প্রামানিক, উদ্যোক্তা আল আমিন, স্থানীয় গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম রহমান, খোরশেদ আলম বাবলু, এনামুল হক, পলাশ, ওহিদুলসহ আরো অনেকে।   

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন