আত্রাইয়ে ৬ বছরের শিশু ধর্ষনের শিকার, থানায় মামলা দায়ের। | Daily Chandni Bazar আত্রাইয়ে ৬ বছরের শিশু ধর্ষনের শিকার, থানায় মামলা দায়ের। | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২ ২১:৩১
আত্রাইয়ে ৬ বছরের শিশু ধর্ষনের শিকার, থানায় মামলা দায়ের।
ষ্টাফ রিপোর্টার

আত্রাইয়ে ৬ বছরের শিশু ধর্ষনের শিকার, থানায় মামলা দায়ের।

নওগাঁর আত্রাইয়ে ৬বছর বয়সি এক কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষনের শিকার ওই শিশু বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকে 

আসামী আফাজ উদ্দীন (৫৬) পলাতক রয়েছে। আফাজ উপজেলার থাঐপাড়া গ্রামের মৃত সখিমউদ্দীনের ছেলে। শিশুর বাবা বলেন,তার শিশু কন্যা স্থানীয় একটি মাদ্রাসায় ১ম শ্রেনীতে পড়া লেখা করে। মঙ্গলবার মাদ্রাসা থেকে ফিরে এক বান্ধবীর সাথে বাড়ীর পাশে খেলা করছিল।এসময় আফাজ উদ্দীন দুই শিশুকে খাবার জিনিস কিনে দেয়ার কথা বলে বাড়ীতে ডেকে নিয়ে যায়। এর পর শিশুকে ধর্ষণ করতে থাকলে সাথে থাকা বান্ধবি দৌড়ে বাড়ীতে এসে তার মাকে বলে দেয়। খবর পেয়ে দুই শিশুর মা ছুটে আসলে আফাজ উদ্দীন পালিয়ে যায়। কিছু পরে শিশু অসুস্থ্য হয়ে পড়লে মঙ্গলবার বিকেলে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তাররা নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে ধর্ষনের শিকার শিশু নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে আফাজকে আসামী করে আত্রাই থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসএই ফিরোজ হোসেন বলেন, শিশু নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তার মেডিক্যাল চেকআপ করা হবে।আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন,শিশুকে ধর্ষনের অভিযোগে ওই শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এঘটনায় আসামী গ্রেপ্তারে চেষ্টা চলছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন