নামুজায় একই রাতে ৩টি গভীর নলকূপের বিদ্যুৎ মিটার চুরি! | Daily Chandni Bazar নামুজায় একই রাতে ৩টি গভীর নলকূপের বিদ্যুৎ মিটার চুরি! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ ডিসেম্বর, ২০২২ ২২:৪১
নামুজায় একই রাতে ৩টি গভীর নলকূপের বিদ্যুৎ মিটার চুরি!
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

নামুজায় একই রাতে ৩টি গভীর নলকূপের
বিদ্যুৎ মিটার চুরি!

বগুড়ার নামুজা এলাকায় একই রাতে ৩ টি গভীর নলকূপের বিদ্যুৎ মিটার চুরি অতঃপর টাকা নেওয়ার জন্য চোরের দেওয়া বিকাশ নাম্বার, সেচস্পাম মালিকেরা চিন্তিত। 

অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি নামুজা এলাকা সহ আশ পাশ এলাকায় সেচ পাম্পের বিদ্যুৎ এর মিটার চুরি হওয়ার ঘটনা অহরহ ঘটছে। 
গত৷ বুধবার দিবাগত রাত (৭ ডিসেম্বর) রাতে নামুজা ইউনিয়নের নাথপাড়া গ্রামের শ্রী নিরমল ডাক্তার ও ভান্ডারী পাড়া গ্রামের ইছাহক আলী ও পাশ্ববর্তী বোনবোনাই গ্রামের আব্দুর রহিম এর গভীর নলকূপের বিদ্যুৎ মিটার চুরি করে নিয়ে গেছে চোরেরা।
যে সমস্ত জায়গা থেকে এসব মিটার চুরি করে ওই স্থানে টাকা নিয়ে বের করে দেওয়া জন্য চোরদের বিকাশ নাম্বার দিয়ে যায়। এছাড়াও বুড়িগঞ্জ ইউনিয়নের ছাতড়া গ্রামের হবিবরের দুইটি গভীর নলকূপের বিদ্যুৎ মিটার মাত্র ৯ দিনের মধ্যে দুই বার চুরি করেছেন। 
 নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন গভীর নলকূপের মালিক জানান, থানায় জিডি করেও কোন প্রতিকার পায়নি। 
এতে করে গভীর নলকূপের মালিকেরা চিন্তিত! 
সবমিলিয়ে গভীর নলকূপের বিদ্যুৎ মিটার চুরি বন্ধের জন্য চোর চক্রের উপর প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন